Page Nav

HIDE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

{fbt_classic_header}

Breaking News:

latest

Defence Job : আর্মিতে কয়েক হাজার অগ্নিবীর: নিয়োগ প্রক্রিয়া শুরু করল ভারতীয় স্থলবাহিনী !

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দেশের তরুণ প্রজন্মের জন্য ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের বড় সুযোগ। ‘অগ্নিপথ’ প্রকল্পের অধীনে অগ্নিবীর (জেনারেল ডিউটি), টেকনিক্যাল, ক্লার্ক এবং ট্রেডসম্যান পদে কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য অনলাইন আবেদন প্র…

 


নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দেশের তরুণ প্রজন্মের জন্য ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের বড় সুযোগ। ‘অগ্নিপথ’ প্রকল্পের অধীনে অগ্নিবীর (জেনারেল ডিউটি), টেকনিক্যাল, ক্লার্ক এবং ট্রেডসম্যান পদে কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতা হেড কোয়ার্টার্স রিক্রুটিং অফিসের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।

নিয়োগের জেলা ও কেন্দ্রসমূহ

কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া সিকিমের প্রার্থীদের জন্যও আলাদা রিক্রুটিং অফিসের ব্যবস্থা রয়েছে।

আবেদন ও পরীক্ষার সময়সূচী

  • আবেদন প্রক্রিয়া: অনলাইনে নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে ১৩ ফেব্রুয়ারি থেকে, চলবে ১ এপ্রিল পর্যন্ত।

  • অনলাইন পরীক্ষা: আবেদনকারীদের প্রথম ধাপের অনলাইন পরীক্ষা নেওয়া হবে ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে।

  • নির্বাচন পদ্ধতি: অনলাইন পরীক্ষায় সফল হলে প্রার্থীদের পরবর্তী শারীরিক মাপজোক এবং সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

১. অগ্নিবীর (জেনারেল ডিউটি): দশম শ্রেণিতে মোট ৪৫ শতাংশ নম্বর নিয়ে পাশ। বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। ২. অগ্নিবীর (টেকনিক্যাল): বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণি পাশ (পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও ইংরেজি থাকতে হবে)। ৩. অগ্নিবীর ক্লার্ক / স্টোরকিপার: কলা, বিজ্ঞান বা বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক পাশ। মোট ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। ৪. অগ্নিবীর ট্রেডসম্যান: অষ্টম বা দশম শ্রেণি পাশ প্রার্থীরা প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

শারীরিক মাপকাঠি

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা অন্তত ১৬৩-১৬৯ সেমি (পদের ভিত্তিতে ভিন্ন হতে পারে) এবং বুকের ছাতি না ফুলিয়ে ৭৭ সেমি ও ফুলিয়ে ৮২ সেমি হতে হবে। তপশিলি উপজাতিদের জন্য উচ্চতায় বিশেষ ছাড় (১৬২ সেমি) দেওয়া হয়েছে।

বেতন ও অন্যান্য সুবিধা

  • প্রথম বছর: মাসিক ৩০,০০০ টাকা।

  • চতুর্থ বছর: মাসিক ৪০,০০০ টাকা।

  • চার বছরের চাকরি শেষে ২৫ শতাংশ প্রার্থীকে স্থায়ীভাবে নিয়োগ করা হবে। বাকিদের ‘সেবা নিধি’ প্যাকেজ হিসেবে প্রায় ১১.৭১ লক্ষ টাকা এককালীন (সুদ-সহ) প্রদান করা হবে, যা সম্পূর্ণ আয়কর মুক্ত।

  • ডিউটি চলাকালীন কোনও দুর্ঘটনার ফলে ৭৫ শতাংশ পঙ্গুত্ব এলে ২৫ লক্ষ টাকা এবং ১০০ শতাংশ পঙ্গুত্ব এলে ৪৪ লক্ষ টাকা বিমা সহায়তার সংস্থান রয়েছে।

প্রয়োজনীয় নথি

আবেদনকারীদের অনলাইন অ্যাডমিট কার্ডের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র (ডোমিসাইল), স্কুল লিভিং সার্টিফিকেট এবং ২০ কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে রাখতে হবে। স্পোর্টস কোটা বা এনসিসি সার্টিফিকেট থাকলে অতিরিক্ত বোনাস নম্বর পাওয়া যাবে।

আবেদনের ওয়েবসাইট: www.joinindianarmy.nic.in

#Agniveer #IndianArmy #AgnipathScheme #JoinIndianArmy #IndianArmyRecruitment #Agniveer2026 #NewzBanglaJob #ArmyJob

No comments