নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী সংস্থা টাটা স্টিল লিমিটেড (Tata Steel Limited) ফের একবার বড়সড় নিয়োগের দরজা খুলে দিল তরুণ ইঞ্জিনিয়ারদের জন্য। ২০২৬ ব্যাচের 'অ্যাসপায়ারিং ইঞ্জিনিয়ার প্রোগ্…
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী সংস্থা টাটা স্টিল লিমিটেড (Tata Steel Limited) ফের একবার বড়সড় নিয়োগের দরজা খুলে দিল তরুণ ইঞ্জিনিয়ারদের জন্য। ২০২৬ ব্যাচের 'অ্যাসপায়ারিং ইঞ্জিনিয়ার প্রোগ্রাম' (AEP)-এর মাধ্যমে ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। অপারেশনস, মাইনিং, মেইনটেন্যান্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রজেক্টস— এই চারটি বিভাগে সারা ভারত জুড়ে নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
টাটা স্টিলের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ফুল-টাইম B.E. / B.Tech / B.Sc Engineering পাশ করেছেন অথবা ২০২৬ সালে ফাইনাল ইয়ারের পরীক্ষা দেবেন, তারা এই পদের জন্য যোগ্য। যে সকল বিষয়ের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন, সেগুলি হলো— সিরামিক, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ইন্সট্রুমেন্টেশন/IEM, মেকানিক্যাল, মেটালার্জি, মিনারেল এবং মাইনিং।
এছাড়াও ৩ বছরের ডিপ্লোমা করার পর যারা সরাসরি ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছিলেন, তারাও আবেদনের সুযোগ পাবেন।
যোগ্যতামান ও বয়স
আবেদনের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের স্নাতক স্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর বা ৬.৫ CGPA থাকা বাধ্যতামূলক। তবে তফশিলি জাতি (SC/ST), রূপান্তরকামী এবং বিশেষভাবে সক্ষম (PwD) প্রার্থীদের ক্ষেত্রে ৬০ শতাংশ নম্বর বা ৬.০ CGPA থাকলেই আবেদন করা যাবে। ১ জানুয়ারি, ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের সীমায় ২ বছরের ছাড় দেওয়া হয়েছে।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা ১ বছরের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৩০,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন। এছাড়া দেওয়া হবে চিকিৎসার সুবিধাও (Medi-Claim)। ১ বছরের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর প্রার্থীদের 'অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার' পদে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে বার্ষিক বেতন বা সিটিসি (CTC) হবে ৭.৪ লক্ষ টাকা। এর সঙ্গে কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও মিলবে।
এক নজরে জরুরি তথ্য:
- আবেদন শুরুর তারিখ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৯ মার্চ, ২০২৬
- আবেদন ফি: ৫০০ টাকা (অনলাইন গেটওয়ের মাধ্যমে)
- আবেদন করার লিঙ্ক: https://tslhr.tatasteel.co.in/recruit/AEP26.aspx
- নির্বাচন পদ্ধতি: প্রথমে অনলাইনে ডোমেইন টেস্ট এবং বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট নেওয়া হবে। তাতে উত্তীর্ণ হলে বসতে হবে ইন্টারভ্যিউতে।
সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঝাড়খণ্ড, পঞ্জাব, মহারাষ্ট্র এবং ওড়িশার প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে দেশের যে কোনও প্রান্তের যোগ্য প্রার্থীরাই এতে অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের কেবল টাটা স্টিলের নিজস্ব ওয়েবসাইট বা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে।
এই কাজের নোটিফিকেশানটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
#TataSteel #EngineeringJobs #Career2026 #JobAlert #AEP2026 #TataGroup #MechanicalEngineering #CivilEngineering #ElectricalEngineering #Metallurgy #MiningJobs #NewzBangla

No comments