Newzbangla Job : বেকার যুবক-যুবতীদের জন্য বছরের শুরুতেই বড়সড় সুখবর শোনাল ভারতীয় রেল। দেশজুড়ে রেলের বিভিন্ন জোনে গ্রুপ-ডি পদে নিয়োগের প্রক্রিয়া (Railway Job) শুরু হতে চলেছে।রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (RRC) পক্ষ থেকে জানানো হয়েছে, এ…
Newzbangla Job : বেকার যুবক-যুবতীদের জন্য বছরের শুরুতেই বড়সড় সুখবর শোনাল ভারতীয় রেল। দেশজুড়ে রেলের বিভিন্ন জোনে গ্রুপ-ডি পদে নিয়োগের প্রক্রিয়া (Railway Job) শুরু হতে চলেছে।
রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (RRC) পক্ষ থেকে জানানো হয়েছে, এবার মোট ২২ হাজার ১৫৫ জন কর্মীকে নিয়োগ করা হবে। এই বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের জন্য ইতিমধ্যেই সেন্ট্রালইজড এমপ্লয়মেন্ট নোটিস (নম্বর: ০১/২০২৫) জারি করা হয়েছে।
রেলের এই নিয়োগ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য বড় সুযোগ রয়েছে। শুধুমাত্র পূর্ব রেলের কলকাতা জোনেই ১০ হাজার ৮৭৩টি শূন্যপদ রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব রেলে ৪ হাজার ৯১৪টি এবং কলকাতা মেট্রোয় ২২৩টি পদে নিয়োগ হবে।
আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) বা এনএসি (NAC) শংসাপত্র থাকতে হবে। ১ জানুয়ারি ২০২৬ তারিখের হিসেবে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস অথবা আইটিআই (ITI) অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) কোর্স পাস।
বিষয়: জেনারেল সায়েন্স (২৫), অঙ্ক (২৫), জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং (৩০), এবং জেনারেল অ্যাওয়্যারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স (২০)।
মহিলা: ২০ কেজি ওজন নিয়ে ১০০ মিটার দৌড়াতে হবে ২ মিনিটে এবং ১০০০ মিটার দৌড় ৫ মিনিট ৪০ সেকেন্ডে।
আবেদন ফি: জেনারেল প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণী (মহিলা, তপশিলি, সংখ্যালঘু ইত্যাদি) প্রার্থীদের জন্য ২৫০ টাকা। (প্রথম পর্যায়ের পরীক্ষার পর ফি-এর একটি অংশ ফেরতযোগ্য)।
বিশেষ দ্রষ্টব্য: আবেদনের সময় একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকা বাধ্যতামূলক। বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া হেল্পলাইন নম্বরে (৮২৯১৫-১৬৮৭৩) যোগাযোগ করতে পারেন।
#RailwayRecruitment2026 #RRBGroupD #SarkariNaukri #IndianRailways #JobAlertIndia #WestBengalJobs #KolkataJobs #EasternRailway #SouthEasternRailway #চাকরিরখবর #পশ্চিমবঙ্গ #newzbanglajob

No comments