Newz Bangla Job : হলদিয়াশিল্পাঞ্চলেরশিল্পসংস্থাগুলিতেএবারব্যাপককর্মসংস্থানেরসুযোগতৈরিহচ্ছে।তবেএইসুবিধারসুযোগপাবেনশুধুমাত্রএকটিনির্দিষ্টএলাকারছেলে-মেয়েরাই। রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা কিন্তু এই কাজে আবেদন করতে পারবেন না। …
Newz Bangla Job : হলদিয়া
শিল্পাঞ্চলের শিল্প সংস্থাগুলিতে এবার ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তবে এই সুবিধার সুযোগ
পাবেন শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকার ছেলে-মেয়েরাই। রাজ্যের লক্ষ লক্ষ বেকার
যুবক যুবতীরা কিন্তু এই কাজে আবেদন করতে পারবেন না। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, কেবলমাত্র নন্দীগ্রাম বিধানসভা এলাকার বেকার যুবক-যুবতীদের জন্যই এই বিশেষ নিয়োগ
ড্রাইভের আয়োজন করা হয়েছে।
নন্দীগ্রাম
বিধানসভা কেন্দ্রের ১ ও ২
নম্বর ব্লকের ১৭টি পঞ্চায়েতের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে জেলা প্রশাসন এই বিশেষ অভিযান
শুরু করেছে। এর জন্য হলদিয়া
শিল্পাঞ্চলের ৪০টি কারখানা কর্তৃপক্ষকে শূন্যপদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সমর্জিৎ চক্রবর্তী। ইতিমধ্যেই হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিএল) ৭০ জন এবং
মানাক্সিয়া অ্যালুমিনিয়াম কোম্পানি ১৩টি শূন্যপদের তালিকা পাঠিয়েছে। এইচপিএল মাসিক সর্বোচ্চ ৩৫ হাজার টাকা
বেতনে কর্মী নেবে। ১০ আগস্টের মধ্যে
বাকি সংস্থাগুলিও তাদের শূন্যপদের তালিকা জমা দেবে বলে জানা গিয়েছে।
আগামী
১০ আগস্ট থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রজুড়ে প্রশাসন মাইকিং শুরু করবে। ইচ্ছুক কর্মপ্রার্থীরা অনলাইনে এবং অফলাইনে আবেদনের সুযোগ পাবেন। অফলাইনে নন্দীগ্রাম ১ ও ২
বিডিও অফিসে ড্রপ বক্সে আবেদনপত্র জমা দেওয়া যাবে। সম্পূর্ণ প্রক্রিয়ার মূল দায়িত্বে রয়েছে 'পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট'
(PBSSD)।
এই
বিশেষ উদ্যোগের মাধ্যমে আইটিআই (ITI), পলিটেকনিক, নার্সিং, উৎকর্ষ বাংলার কোর্স করা প্রার্থী ছাড়াও স্নাতক, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক উত্তীর্ণ
যুবক-যুবতীরা কাজের সুযোগ পাবেন। এইচপিএল-এ ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান,
মাস্টার টেকনিশিয়ান, প্রসেস অপারেটর, পুরুষ ও মহিলা নার্স
ছাড়াও বাস চালক, হেল্পার সহ বিভিন্ন সেমি-স্কিলড পদে নিয়োগ করা হবে। অন্যদিকে, মানাক্সিয়া অ্যালুমিনিয়ামে লেভেল অপারেটর, মেকানিক্যাল ফিটার, কোয়ালিটি ইন্সপেক্টর এবং গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার পদে কর্মী নেওয়া হবে।
সমগ্র নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে জেলা প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। নির্বাচনের বিজ্ঞপ্তির আগেই নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ‘নন্দীগ্রাম রোজগার মেলা’র মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, বিভিন্ন কারখানা থেকে মোট শূন্যপদের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে, যা এলাকার বেকার যুবক-যুবতীদের জন্য এক বিরাট বড় সুযোগ এনে দিচ্ছে।

No comments