Haldia Job : পূর্ব মেদিনীপুরের হলদিয়া আইওসি টাউনশিপ স্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক ও আংশিক সময়ের (Part-time Contractual) ভি…
Haldia Job : পূর্ব মেদিনীপুরের হলদিয়া আইওসি টাউনশিপ স্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক ও আংশিক সময়ের (Part-time Contractual) ভিত্তিতে বিভিন্ন পদে এই প্যানেল তৈরি করা হবে। সরাসরি সাক্ষাৎকারের (Walk-in Interview) মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
ইন্টারভিউয়ের বিশদ বিবরণ :
আগামী ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার) বিদ্যালয় প্রাঙ্গণে এই সাক্ষাৎকার প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ইন্টারভিউ। তবে মনে রাখতে হবে, নাম নথিভুক্ত করার বা রেজিস্ট্রেশনের সময়সীমা ওইদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত।
শূন্যপদ ও বিষয় :
- বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নলিখিত বিভাগগুলিতে শিক্ষক নেওয়া হবে:
- পিজিটি (PGT): ইংরেজি, হিন্দি, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি, কমার্স, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স।
- টিজিটি (TGT): ইংরেজি, অঙ্ক ও সংস্কৃত।
- অন্যান্য: প্রাথমিক শিক্ষক (PRT), কম্পিউটার ইনস্ট্রাক্টর, সঙ্গীত শিক্ষক/কোচ এবং স্পেশাল এডুকেটর।
আবেদন প্রক্রিয়া :
আগ্রহী প্রার্থীদের বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (https://haldiaioc.kvs.ac.in) থেকে আবেদনপত্র বা প্রোফর্মা ডাউনলোড করতে হবে। ইন্টারভিউয়ের দিন যথাযথভাবে পূরণ করা সেই আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যাবতীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত (Self-attested) ফটোকপি এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন : CentralGovtJob : পরীক্ষা ছাড়াই ডাকবিভাগে লোভনীয় পদে ৩০ হাজার চাকরী, মাধ্যমিক পাশরা এই বড় সুযোগ হাতছাড়া করবেন না।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইন্টারভিউয়ে আসার জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA/DA) দেওয়া হবে না। বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলি জানতে প্রার্থীদের বিদ্যালয়ের ওয়েবসাইটটি খুঁটিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে নিন :
#HaldiaNews #KVSLucknow #TeacherRecruitment #JobAlert2026 #WestBengalJobs #HaldiaKV #WalkInInterview #NewzBanglaJob #JobVacancy #HaldiaJob


No comments